• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

পূজামণ্ডপে হামলার ঘটনায় এমন নামও শুনবেন যারা খুবই পরিচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কিছু নাম বলেছেন। আরও নিশ্চিত হয়ে শিগগিরই তা জানানো হবে।

নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এমন নামও শুনবেন, যারা আপনাদের খুবই পরিচিত ব্যক্তি। তবে অপরাধী অপরাধীই। তাদের কোনো ছাড় নেই।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আধিপত্য বিস্তার, মাদকসহ কিছু বিষয় নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অশান্তি বিরাজ করছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন।

সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১