• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।

কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে- তা পরে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগের ঘোষণা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে। ১৮ লাখ ৯৯৮ জন আট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীয় বসবে।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এ বছর তা সম্ভব হয়নি। আগামী ১৪ নভেম্বর থেকে এই পরীক্ষা নেওয়া হবে। মহামারি পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই জানিয়েছিলেন, বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০