• রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২০২২ সালে সরকারি ছুটি থাকছে ২২ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : ২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ২০২২ সালের সরকারি ছুটির মধ্যে বিভিন্ন জাতীয় দিবসের জন্য সাধারণ ছুটি ১৪ দিন। এর মধ্যে তিনদিন রয়েছে সাপ্তাহিক ছুটি। দুটি শুক্রবার ও একটি শনিবার। আমরা আনন্দ করতে পারবো কিন্তু ১৪ দিন।

তিনি বলেন, বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় দিবসে জন্য নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আট দিন। এর মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। তাহলে আট দিন আর ১৪ দিন মিলিয়ে মোট ছুটি ২২ দিন। এর মধ্যে ছয় দিন হবে সাধারণ ছুটি। এছাড়া ঐচ্ছিক ছুটি ধর্মীয়ভাবে তিন দিন রয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে নৃ-গোষ্ঠীর সামাজিক উৎসবের জন্য দুদিনের ঐচ্ছিক ছুটি রয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১