• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিএনপিহীন সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে ভোট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়াতে পারে।

নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতাসহ মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত মো. মোক্তার হোসেন (লাঙল) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির (মোটরগাড়ি)।

নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৫ হাজার ৩৪৩ জন ও নারী ভোটার দুই লাখ পাঁচ হাজার ৪৩৭ জন। মোট ১৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিফূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে আট প্লাটুন র‌্যাব, চার প্লাটুন বিজিবি, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন হয়েছে।

এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য, চারজন পুলিশ ও একজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য   হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০