• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ডিজেলের দাম বাড়লেও প্রণোদনার মাধ্যমে কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : ‘আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় পাচার হয়ে যেত। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে ডিজেলের দাম বাড়ানো হয়েছে’, উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কৃষকবান্ধব সরকার কৃষককে প্রণোদনার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।’

তিনি বলেন, ‌‘নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে হবে।’

আজ সোমবার নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারি চিনাবাদাম, মুগ ডাল ও পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাজারে প্রায়শই যেসব পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদন হয়। পরনির্ভরতার কারণে সেসব পণ্য আমদানি করতে হয়।’ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটি অনেক উর্বর। এখানে যা ফলাতে চান তাই ফলবে।

সাধন চন্দ্র আরও বলেন, ‘গ্রামীণ অর্থনীতির বাংলাদেশ তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো কৃষি খাত, গার্মেন্টস খাত এবং প্রবাসীদের রেমিট্যান্স। এ সেক্টরগুলো শক্তিশালী হওয়ার কারণে করোনাকালে বিশ্ব অর্থনৈতিক মন্দায় পতিত হলেও বাংলাদেশের অর্থনীতি ছিল শক্তিশালী।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহমেদ রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে ১ হাজার ৪শ’জন কৃষকের মাঝে গম, ২শ’ কৃষকের মাঝে ভুট্টা, ১ হাজার ৫শ’ কৃষকের মাঝে সরিষা, ১শ’ জন কৃষকের মাঝে সূর্যমুখী, ১ শত পঞ্চাশ জন কৃষকের মাঝে, মশুর, ১শ’জন কৃষকের মাঝে খেসারী, ২০ জন কৃষকের মাঝে চিনাবাদাম, ৩০ জন কৃষকের মাঝে মুগ এবং ২০ জন কৃষকের মাঝে পেয়াজ বীজ বিতরণ করা হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০