• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা খতিয়ে দেখতে বিসিবির কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতা দেখিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সুপার টুয়েলভে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা হচ্ছে। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে একটি ‘রিভিউ কমিটি’ গঠন করেছে বিসিবি।

সংবাদ বিবৃতিতে খবরটি জানিয়েছে বিসিবি। এই রিভিউ কমিটিতে দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ এবং মোহাম্মদ জালাল ইউনুসকে রেখেছে ক্রিকেট বোর্ড।

সংবাদ বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে এই কমিটি খুঁজে দেখবে, বিশ্বকাপে দল কেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। পর্যবেক্ষণ শেষে বোর্ডকে আপডেট জানাবে রিভিউ কমিটি।

এদিকে, বিশ্বকাপ শেষেই কদিন বাদে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এর জন্য নতুন কিছু সিদ্ধান্ত এরই মধ্যে নিয়েছে বিসিবি। তরুণ কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা ভেবেছে বিসিবি। আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটিও।

এ ছাড়া জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। নতুন দায়িত্বে এসে বিসিবির এই পরিচালক শুরুতেই সময় চেয়েছেন। জানিয়েছেন, ধাক্কা সামলানো সময়সাপেক্ষ ব্যাপার। এ জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সুজন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১