• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

চকবাজারে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করে ৯ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : রাজধানীর চকবাজারে এস কে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট টানা দুই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

বিষয়টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, রাজধানীর চকবাজারের এস কে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে বিকেল সাড়ে চারটায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  তিনি আরও বলেন, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এস কে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০