• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার পেল উগান্ডার এমওটিআইভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : ২০২১ সালে প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতির জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে উগান্ডা ভিত্তিক প্রতিষ্ঠান এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বিজয়ীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।

বিজয়ীদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ২০২১ সালের ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতিতে প্রথম পুরস্কার পাওয়ার জন্য আমি এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেডকে (উগান্ডা) অভিনন্দন জানাই।

ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু পুরস্কারের উদ্দেশ্য হলো সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে এমন উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, একটি সত্তা বা  বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করা।

সৃজনশীল অর্থনীতি পুরস্কারের জন্য জমা দেওয়া ৬৯টি মনোনয়নের মধ্যে এমওটিআইভি নির্বাচিত হয়েছিল এবং সৃজনশীল অর্থনীতিতে যুব উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ ৫০ হাজার মার্কিন ডলার পাবে। উগান্ডার কাম্পালায় অবস্থিত এমওটিআইভি একটি সমন্বিত সৃজনশীল স্টুডিও, যা সরঞ্জাম ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি প্রভাবপূর্ণ এবং টেকসই উপায়ে সহযোগিতাকে উৎসাহিত করে।

এটি পণ্য এবং ফ্যাশন ডিজাইনের মতো বিভিন্ন ডোমেইন জুড়ে কাজ করে, উদ্যোক্তাদের তাদের ব্যবসাগুলো পরিমার্জন ও পরিমাপ করতে সহায়তা করে। এমওটিআইভি’র একটি ডিজাইন একাডেমি রয়েছে, যা তরুণ উদ্ভাবক, ডিজাইনার এবং ব্যবসায়িক মালিকদের জন্য শেখার সুযোগ প্রদান করে।

শিক্ষার্থীরা পেশাদার অভিজ্ঞতার সঙ্গে এমওটিআইভি পরামর্শদাতাদের সঙ্গেও জুটি বেঁধে থাকেন, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রের জন্য গাইডেন্স এবং সেরা কৌশল ও অনুশীলন প্রদান করতে পারেন।

নকশাকারকদের লিঙ্গ সমতার প্রতি খুব দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। এমওটিআইভি’র প্রতিটি প্রকল্পে নারীদের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা থাকে ৭০ শতাংশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১