• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে বিক্রয়কর্মীকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : গাজীপুর মহানগরীতে এক বিক্রয়কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে গতকাল শুক্রবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন মেহেদী। পথে দুর্বৃত্তরা গলা কেটে তাঁকে হত্যা করে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, ‘গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নাওজোর এলাকায় চাঁদপুর নিউ হোটেলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেহেদীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০