• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আল জাজিরার অপপ্রচারের নেপথ্যে কারা জড়িত বের হচ্ছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তার সরকারি বাসভবনে আজ শুক্রবার বিকেলে এক ব্রিফিংকালে এসব কথা বলেন জনাব ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আল জাজিরার এই আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে।’

দেশে-বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত এ কথা উল্লেখ করে জনাব ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল। এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

দেশে-বিদেশে বিএনপি এখন অপপ্রচার ও ষড়যন্ত্র করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘কর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য বিএনপি নেতারা হাঁকডাক দিচ্ছে। কিন্তু তাদের আন্দোলনের ডাকে জনগণের পক্ষ থেকে কোনো সাড়া নেই।  টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলন পদ্মা মেঘনা যমুনায় জোয়ার আসবে না।’

এ ছাড়া অতি সম্প্রতি আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকা বিষয়ে মিডিয়ায় প্রকাশিত খবর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। দলীয় অফিসে কোনো নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকার দৃষ্টান্ত নেই।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১