• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে, যা অনভিপ্রেত: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য খালেদা জিয়ার স্বাস্থ্য যেন ভালো না হয়। তারা চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাকুক। তাহলে উনারা বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে, যা অনভিপ্রেত।

আজ রবিবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে হাজার হাজার, লাখ লাখ মানুষের চিকিৎসা হয়। ভালো চিকিৎসা হচ্ছে। বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও হয়েছে। কথায় কথায় তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, না কি বেগম জিয়া পালাতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন।

আগে খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিলেন তখনও বিএনপি তাকে ‘বিদেশ পাঠানোর’ জিকির তুলেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কিন্তু তিনি দেশেই চিকিৎসায় ভালো হয়েছেন। অবশ্যই বেগম জিয়া সুস্থ থাকুক, দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান আমিও সে কামনা করি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১