• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তে ঢাকায় বিএনপির বিক্ষোভ , রাস্তা অবরোধে পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

শনিবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।

সমাবেশে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেসক্লাব ও সচিবালয় এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ। কেউ হেঁটে প্রবেশ করতে পারছেন না। এমনকি গণমাধ্যমকর্মীদেরও ওই এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০