• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : তাইওয়ান ইস্যুতে আপোস করার কোনো সুযোগ নেই এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মোহ থাকা উচিত নয় বলে আবারো সতর্ক বার্তা দিলো চীন। আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান।

তিনি বলেন, দু’দেশের জন্যই একটি সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক প্রয়োজন। এর অংশ হিসেবে ওয়াশিংটনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা রক্ষা করতে আগ্রহী বেইজিং। কিন্তু ওয়াশিংটন তাইপে ও দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে নানামুখী উসকানি দিয়ে চলেছে। তারা যুদ্ধজাহাজ ও বিমানের সাহায্যে চীনের ওপর নজরদারি করছে।

উ ছিয়ান আরও বলেন, চীনের নীতি হচ্ছে সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। তিনি জোর দিয়ে বলেন, এই নীতিগুলো লঙ্ঘন করা যাবে না। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে চীনের কোনো আপোস করার সুযোগ নেই, এ নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা ঠিক নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের মধ্যে সম্প্রতি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর দু দেশের সামরিক সম্পর্ক কেমন হবে- এমন এ প্রশ্নের জবাব দিতে গিয়ে উ ছিয়ান এসব কথা বলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১