• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিএনপি ভুলে গেছে খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি : হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে খালেদা জিয়াকে ক্ষমা করে দিতেও পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, খালেদা জিয়া যে একজন দণ্ডিত আসামি বিএনপি তা ভুলে গেছে। দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে যেতে পারেন না। তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে তিনি ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু তার চিকিৎসা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন। মাঠ গরম করছে। তাদের মধ্যে প্রকৃত শিক্ষার আলো নেই।

আজ শুক্রবার ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী দিবস’ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভার আয়োজন করে।

হানিফ বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী সত্য। কিন্তু বিএনপি ভুলে গেছে খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি। তার পরও জননেত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তাকে বাড়িতে অবস্থানের সুযোগ করে দিয়েছেন। এর আগে জেলে থাকার সময় ব্যক্তিগত সহকারীকে (একজন নারী) রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তথ্য-সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপি, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, নিরাপত্তা বিশ্লেষক ও ইনস্টিটিউট অব কনফ্রিক ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক জাহেদুল আহসান পিন্টু, মানবাধিকারকর্মী মমতাজ লতিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০