• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আ.লীগ থেকে বিদ্রোহী প্রার্থী ও নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২ বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত নেতাসহ ১৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ১২ প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন-মেহের আলী মহালদার, খালেদ মোশারফ, জাহেদ উদ্দিন ছায়েদুল, নোমান হোসেন, আব্দুল মুকিত, আবু তালিম চৌধুরী নিজাম, নির্মলেন্দু দাশ রানা, জাবেদুল আলম চৌধুরী সাজু, জুনেদ হোসেন চৌধুরী, শামীম আহমদ, ইমদাদুর রহমান মুকুল ও এমদাদুল হক চৌধুরী।

তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ, কামারগাঁ ও চাঁন্দুড়িয়া ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ইউনিয়ন ও পৌর যুবলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-যুবলীগ তানোর পৌর শাখার সভাপতি রাজীব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, তালন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি রইচ উদ্দিন বাচ্চু, চাঁন্দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ও অন্যতম সদস্য আজিজুল রহমান।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০