• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটির দুই পাশ বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের মুখ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথমে ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। পরে বিক্ষোভে যোগ দেন ঢাকা ইমপেরিয়াল কলেজ, একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

তারা সড়কে অবস্থান নিয়ে মাঈনুদ্দিন হত্যার বিচার, গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং নিরাপদ সড়ই চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অফিসগামীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি টেলিফোনে যুগান্তরকে বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত সোমবার রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় এসএসসি শিক্ষার্থী মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। সোমবার রাত ১১টার দিকে রামপুরা বাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। গণপিটুনিতে বাসচালক জ্ঞান হারান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১