• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ওমিক্রন প্রতিরোধে দেশে ফিরতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

এখন থেকে প্রবাসে থাকা বাংলাদেশিদের দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগে করোনা রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, যেসব যাত্রী আফ্রিকা থেকে আসবে, তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে বলেছি। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে।

মন্ত্রী আরও জানান, যে কোনো দেশ থেকেই করোনা টেস্ট ছাড়া কেউ এলে তাকে অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।

তিনি বলেন, কোয়ারেন্টিনের জন্য আমাদের আগের যে হোটেলগুলো ছিল, সেগুলোতে লোকজন অনেক কম। তাই অনেকে আবারও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছেন। আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি এবং সেগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি।

‘আমরা বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশ পথে নির্দেশনা জারি করেছি, যেন ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে পারি। সবাই সহযোগিতা করলে আশা করছি আমরা সফল হব।’

প্রবাসীদের আপাতত দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা এ দেশ থেকে বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করতে পারব না।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১