• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আগামী বছর বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : আগামী বছর বাংলাদেশ ও জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত হবে বলে মনে করে উভয়পক্ষ।

এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে ঢাকা ও টোকিও উভয় স্থানেই অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালে জাপানে সরকারি সফর করবেন বলে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

জাপানি রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে ২০২২ সালে মেট্রোরেল লাইন-৬ এর উদ্বোধন একটি উপযুক্ত ইভেন্ট।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে অব্যাহত উন্নয়ন সহায়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং আরও জাপানি বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করেন।

শাহরিয়ার আলম বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রশংসা করেন।

জাপানের রাষ্ট্রদূত মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে অব্যাহত সমর্থনের জন্য জাপান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১