• শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কানেক্টিভিটি, গ্রিন এনার্জি, টেকনোলজিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫০ বছরের সম্পর্কের ভিত্তিতে আগামী দিনগুলোতে কীভাবে আরও সম্পর্কোন্নয়ন করা যায়—তা নিয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিব। কোভিড পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার ওপর জোর দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ কখনোই নিরাপদ থাকবে না, যদি ভারত নিরাপদ না থাকে এবং একই কথা ভারতের জন্যও প্রযোজ্য।’

মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘ভারতের সঙ্গে বহুমাত্রিক ইস্যু রয়েছে এবং পেন্ডিং ইস্যুগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়—তা নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, তা নিয়েও আলোচনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছর মার্চে ঢাকা সফর করেছেন এবং ভারতের রাষ্ট্রপতিও এ মাসেই ঢাকা সফর করবেন। এটি (একই বছরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কোনও দেশে সফর) একটি ‘রেকর্ড’ উল্লেখ করে তিনি বলেন, ‘সোমবার বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস যৌথভাবে পালন করা হয়েছে। সব মিলিয়ে এখন স্বর্ণযুগ চলছে। সামনের দিনগুলোতে কানেক্টিভিটি, গ্রিন এনার্জি, টেকনোলজিসহ অন্যান্য বিষয় নিয়ে কীভাবে অগ্রসর হতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১