• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

খালেদা জিয়ার চিকিৎসায় আইন কোনও বাধা নয়, বাধা সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : খালেদা জিয়ার চিকিৎসায় আইন কোনও বাধা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আইন দেখাচ্ছেন? কোন আইন? যে ৪০১ ধারার আইন দেখাচ্ছেন, সেখানে পরিষ্কার করে বলা আছে, শুধু সরকারই পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। এখানে আইন কোনও বাধা নয়, বাধা সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়।’

আজ মঙ্গলবার ৭ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর বিরুদ্ধে তাদের এত রাগ কেন? কারণ, খালেদা জিয়া হচ্ছেন হ্যামিলনের বাঁশি বাদক। তিনি বেরিয়ে এলে গণতান্ত্রিক সংগ্রামের জন্য লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবেন। সে জন্যই তাকে আটক করে রাখা হয়েছে।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া আজকে এত অসুস্থ যে তা বর্ণনা করতে পারবো না। তার চিকিৎসকদের প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে উন্নত চিকিৎসা। ডাক্তাররা পরিষ্কার করে বলেছেন, আমদের যা কিছু করার, করেছি। আমাদের কাছে সেই উন্নত প্রযুক্তি নেই, যা দিয়ে খালেদা জিয়াকে পরবর্তী চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

সমাবেশ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পক্ষ থেকে অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফোরাম থেকে বলা হয়, যদি আগামী তিন দিনের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনও সমাধানে আসা হয়, তাহলে সামনে তারা অনশন করবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০