• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের উসকানি দেওয়ার অভিযোগে ৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : রাজধানীতে নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনসহ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনে গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যা ব। রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গণি রোড এলাকা থেকে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যা বের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন— ওয়ায়েস কুরুনী, তাওহীদুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান। তাদের প্রত্যেকের বয়স ৩০-৩২ বছরের মধ্যে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয় বলে জানায় র্যা ব।

র্যা বের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ৫ জন রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানি দেওয়ার কথা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতার ব্যক্তিরা এক বছর ধরে স্বামীবাগ এলাকায় অবস্থান করছিলেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন। বিভিন্ন ইস্যুতে অপপ্রচার করতেন তারা।

র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, গ্রেফতারকৃত অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে ক্লোজড গ্রুপ তৈরি করে গুজব সৃষ্টির পরিকল্পনা করে। আবদুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী, নাশকতা, সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১