• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আলালের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ‘অশ্লীল, কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আজ শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল যে কটূক্তি করেছে- তা ক্ষমার অযোগ্য। তার বক্তব্য বাংলার ১৭ কোটি মানুষের হৃদয়ে চরম আঘাত করেছে। তার আস্ফালন ও ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট সালমা হাই টুনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১