• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

চীন, মিয়ানমার, উ. কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া বাইডেন প্রশাসনের আমলে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল বলে রয়টার্স জানিয়েছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডিয়েমো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

চীনের একটি কৃত্তিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সেন্সটাইমস গ্রুপকেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া ও মিয়ানমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।
এটি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০