• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

যুক্তরাজ্যে ফের করোনায় আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

এনবি  নিউজ : যুক্তরাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক হিসাবে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে গতকাল বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছে ৮৮ হাজার ৩৭৬ জনের। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি বলেছেন, করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্ট ‘অবিশ্বাস্যরকম দ্রুত’ ছড়িয়ে পড়তে পারে। তবে, বুস্টার ডোজের কারণে সংক্রমণে হার চূড়ান্ত পর্যায় দ্রুত কমে যাবে বলে জানান তিনি। অবশ্য ক্রিস এও বলেছেন যে, এমনটা হওয়া সম্ভাবনা মাত্র। তিনি জানান, মানুষ কোভিডের বুস্টার ডোজ নিলে কিংবা ওমিক্রনে সংক্রমিত হলে একটা সময় এর ছড়িয়ে পড়ার হার কমে যাবে।

যুক্তরাজ্যে গত বুধবার সাত লাখ ৪৫ হাজার ১৮৩ জনকে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে ওমিক্রনের বিষয়ে ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্যে ৭৮ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়। যা ছিল করোনার মহামারি শুরুর পর থেকে  এক দিনে সর্বাধিক আক্রান্তে রেকর্ড।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১