• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাপানে বহুতল ভবনে আগুন, ২৭ জন নিহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : জাপানের বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র ওসাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এ খবর জানিয়েছে।

জাপানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন এনএইচকে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

অগ্নিকাণ্ডে কারও মৃত্যুর তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত না করলেও স্থানীয় গণমাধ্যম বলেছে—হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস বন্ধ  (কার্ডিওপালমোনারি অ্যারেস্ট) হওয়া অন্তত ২৭ জনকে ভবন থেকে বের করা হয়েছে। মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানানোর আগে প্রাথমিক প্রতিবেদনে প্রায়ই ‘কার্ডিওপালমোনারি অ্যারেস্ট’ কথাটি ব্যবহৃত হয়ে থাকে।

বিবিসি জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা বহুতল ভবনটির চতুর্থ তলার আগুন নেভাতে সক্ষম হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে—আগুন লাগা চতুর্থ তলার জানালাগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার সকালে তাদের একটি ভবনে আগুন লাগার খবর জানানো হয়। এর আধঘণ্টা পরে আগুন নেভাতে সক্ষম হন উদ্ধারকারীরা। আগুনে ভবনটির প্রায় ২০ বর্গমিটার (২১৫ বর্গফুট) এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন লাগা ভবনটি ওসাকার একটি ব্যস্ত বাণিজ্যিক ও বিনোদন অঞ্চলে অবস্থিত।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০