• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিন শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন। উপজেলার বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)। তাঁরা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন। তাঁরা সরাইল উপজেলার শাহবাজপুরের বাসিন্দা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ফজরের আজানের পর শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন শ্রমিকেরা। এ সময় বৈশামুড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন শ্রমিক নিহত হন। তাঁদের মরদেহ হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০