• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আজ ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : আজ সকাল ৮টা থেকে চতুর্থ ধাপে দেশের ৩৪ জেলার ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত ৭৯৩ টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে।

জানা যায়, ৩৪ জেলার ৫৫ পৌরসভার মধ্যে কাগজের ব্যালটের মাধ্যমে ২৬টিতে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম ) ব্যবহার করে ২৯টিতে ভোটগ্রহণ চলছে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শনিবার কেন্দ্রেগুলোতে ইভিএম মেশিন পাঠানো হয়েছে। আজ  সকালে বাকি ২৬ পৌরসভায় কাগজের ব্যালট পেপার পৌছানো হয়।

নিরাপত্তার জন্য ভোটকেন্দ্রের পাহারায় মোতায়েন করা হয়েছে ১০ হাজার ৩০৯ জন পুলিশ ও আনসার সদস্য। কেন্দ্রের বাইরের এলাকায় রয়েছে পুলিশ, র্যা ব, বিজিবি ও কোস্টগার্ডের মোবাইল ও স্ট্রাইকিং টিম।

ইলেকশন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ৫৫ পৌরসভায় মেয়র পদে ২১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৭০ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ প্রার্থী আছেন। এসব পৌরসভায় ৭৯৩ ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৮৮৯টি ভোটকক্ষ রয়েছে। ভোটার আছেন ১৬ লাখ ৬৭ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৩২ হাজার ৪২৮ এবং নারী আট লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১