• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলে এবং আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী এরশাদসহ (৩০) দুজন নিহত হয়েছেন। উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত অপরজন হলেন নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)।

নাটঘর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম জানান, গতকাল শুক্রবার এরশাদ ও বাদলসহ কয়েকজন স্থানীয় কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। সেখান থেকে রাতে মোটরসাইকেলে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বাদল। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এরশাদ। পরে এরশাদকে সংকটাপন্ন অবস্থায়  ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১