• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেওয়ার টার্গেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে অন্তত ২০০ সংসদীয় আসনকে টার্গেট করে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে হবে।

গতকাল দুপুরে রাজধানীর মহাখালীতে দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এ কথা বলেন।

সভায় তিনি বলেন, বাংলাদেশ এখন এক কঠিন সংকট অতিক্রম করছে। দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ভেদাভেদ ভুলে বর্তমান দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ সময় জাতিকে সঠিক নেতৃত্ব দিতে না পারলে  মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ দুরূহ হয়ে পড়বে।

সাবেক এ সেনা কর্মকর্তা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ক্রমবর্ধমান দেশবিরোধী কর্মকান্ডে  অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের জন্য দুরূহ হয়ে পড়বে। বর্তমান সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাকে সংগঠিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।

 এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১