• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আইভীর জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রার্থী অনেকেই আছেন, কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে; তাই আমরা আইভিকে দিয়েছি। আইভি নৌকার প্রার্থী, সবাই নৌকার বিজয়ে কাজ করবেন, এটাই আমি চাই।’ আজ সোমবার দুপুরে নাসিক নির্বাচনের দলীয় সমন্বয়ক এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ফোনে যুক্ত হয়ে শেখ হাসিনা এই নির্দেশ প্রদান করেন।
এ সময়ে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। পরে আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতা-কর্মীদের দেখতে চান। এরপর তিনি ভিডিও কল দিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
শেখ হাসিনা বলেন, নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। হয়তো কারো পছন্দ আছে, কারো পছন্দ নাই, এরকম থাকতে পারে কিন্তু একজনই তো নমিনেশন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি সবাই নৌকার পক্ষ কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে। এ সময় শেখ হাসিনার পাশে থাকা তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান। এ বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছোট আপা সবাইকে মাস্ক পরে থাকতে বলেছে।
প্রসঙ্গত, সোমবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশ্ববর্তী নতুন ভবনে প্যান্ডেল করে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভা চলছিল। সেখানেই এক পর্যায়ে জাহাঙ্গীর কবির নানকের মোবাইলে কল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে যৌথসভা শুরু হয়। যৌথসভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাদের মতামত তুলে ধরেন। সভা পরিচালনা করেন নাসিক নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, শাহাবুদ্দিন ফরাজী ও এ বি এম রিয়াজুল কবির কাওসারসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও, মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি মঞ্চে উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১