• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

৩১ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৫ শতাংশ বই পৌঁছে যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : বই ছাপা শেষ এখন বাঁধাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধির কারণে এবারও বই উৎসব করা সম্ভব হবে না। ১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। তবে ৯৫ শতাংশের বেশি বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বাকি বই ৭ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের  শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তার পরও স্বল্পসংখ্যক বাদ থাকতে পারে। সেই কাজ শেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিশুর হাতে বই তুলে দিতে পারব।

শিক্ষামন্ত্রী জানান, এনসিটিবির পক্ষ থেকে সপ্তাহে দুদিন প্রেস পরিদর্শনে আসে। ২০০টি প্রেসে কাজ চলছে। ১৫৮টি কাজ করছে মাধ্যমিকের বই ছাপাতে আর ৪২টি প্রাথমিকের। আর যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে, তারা নিয়মিত পরিদর্শনে আসে। প্রাক-প্রাথমিক নিয়ে সমস্যা হয়েছিল। সেটি সমাধান হয়ে গেছে।’

ছাপাখানার কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমি প্রেসে দেখলাম, কাজ পুরোদমে চলছে। কাজ সবটুকুই শেষ হয়ে গেছে। আগামী দুদিনের মধ্যে বাঁধাই হয়ে যাবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১