• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই।

আজ শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, আগামীকাল রোববার বেলা সাড়ে ১১ টায় তার লাশ জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াজউদ্দিন আহমেদ ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৩ সালে রিয়াজউদ্দিন আহমেদ একুশে পদক লাভ করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১