• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : নিজের খামারবাড়িতেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সালমান খান। বলিপাড়ায় ভাইজানখ্যাত এ অভিনেতা সময় কাটাচ্ছিলেন তার পানভেলের খামারবাড়িতে। আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা।

আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সালমান খানের হাতে সাপ কামড় দেয়। হাসপাতালে তাকে একটি অ্যান্টি-ভেনম ওষুধ দেওয়ার পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। বর্তমানে তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

ভাইজানের জন্মদিনের একদিন আগে এ দুর্ঘটনা ঘটে। পানভেল ফার্মহাউসে জমকালো জন্মদিন উদযাপন করা এই বলি তারকার এক ধরনের ঐতিহ্য। আর এ জন্যই বোন অর্পিতা খান শর্মার নামে রাখা পানভেল ফার্মহাউসে অবস্থান করেছিলেন তিনি।

সোমবার সালমানের ৫৬তম জন্মদিন। এর আগের জন্মদিনেও এখানে আয়োজন করেছিলেন তিনি। আর প্রথম লকডাউনের সময় নিজের নিরাপদ স্থান হিসেবে এ জায়গাটিকেই বেছে নিয়েছিলেন সালমান।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০