• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ছাত্রলীগের ‘মাতৃভূমি কর্ণার’, উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মাতৃভূমি কর্ণার’ পাঠাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গতকাল বুধবার তিনি পাঠাগারটির উদ্বোধন করেন।

ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকেরের তত্ত্বাবধানে এ পাঠাগারটি স্থাপন করা হয়। শুরুতে বাংলাদেশ ছাত্রলীগের কার্যালয়ে স্থাপন করা হলেও পরবর্তীতে সারাদেশের ছাত্রলীগের অফিসে এটি স্থাপন করা হবে।

পাঠাগারটিতে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট সব বই, ডায়েরি, প্রধানমন্ত্রীর লিখিত বই, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লিখিত বই রাখা হয়েছে বলে জানান ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের।

এ সময় ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগকে কিন্তু সব সময় সেই আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে। ক্ষমতা, লোভ, লালসা-এগুলোর ঊর্ধ্বে উঠে নিজেদের আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। জাতির পিতার আদর্শটি যদি একবার ধারণ করা যায়, তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়।’

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারগারের রোজনামচা, চীন ভ্রমণ নিয়ে রচিত বইগুলো ছাত্রলীগ ও সংগঠনটির সাবেক নেতাদের অবশ্যই পড়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তাহলেই জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হওয়া সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০