• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভারতে করোনায় দৈনিক শনাক্ত এক লাফে ৯০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ ডেস্ক : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ছাড়িয়েছে ৯০ হাজার। আগের দিনের তুলনায় করোনা রোগী বেড়েছে প্রায় ৩৩ হাজার। এর মধ্যে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত রোগীই আড়াই হাজারের বেশি। আজ বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ৯০ হাজার ৯২৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ ছাড়া ওমিক্রনে আক্রান্ত রোগী আড়াই হাজার ছাড়িয়ে দুই হাজার ৬৩০ জনে দাঁড়িয়েছে। ভারতে করোনায় সর্বশেষ একদিনে প্রাণ হারিয়েছে ৩২৫ জন।

এদিকে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. ভারতী প্রবীণ পাওয়ারের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মহারাষ্ট্রের মুম্বাইতে সম্প্রতি ২৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় আজ বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০