• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

শাবিপ্রবিতে গভীর রাত পর্যন্ত ছাত্রীদের আন্দোলন, উপাচার্যের আশ্বাসে শান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ : হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীরা অবশেষে হলে ফিরেছেন। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন তাঁরা। তবে, ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনের শঙ্কা রয়েছে।

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ—বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারের তাঁরা অতিষ্ঠ। এ ছাড়া রয়েছে নানা অব্যবস্থাপনা। ভালো নয় খাবারের মানও। বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি।

এ সব কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আন্দোলনে নামেন হলের ছাত্রীরা। তাঁরা হলের বাইরে অবস্থান নিয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যেরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর রাত আড়াইটার দিকে আন্দোলন প্রত্যাহার করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। যদিও ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০