• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সাংবাদিককে মারধরের ঘটনার প্রধান আসামি বাবু গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ : যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল-আমিন হক অহনের ওপর হামলা করা আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গতকাল শনিবার দিবাগত রাতে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হূমায়ূন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় আল-আমিন হকের ওপর হামলা করেন আমির হোসেন বাবু ও তার সহযোগীরা। এ সময় ছবি ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের ভিডিওজার্নালিস্ট আহসানের ওপরও হামলা করেন তারা। একপর্যায়ে অহনকে উপর্যুপরি আঘাত করতে থাকেন । ইট দিয়ে তাঁকেও আঘাত করার চেষ্টা করেন তাঁরা। রাতে এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেন অহন।

ওসি মো. হূমায়ূন কবির মোল্লা বলেন, ‘সাংবাদিক অহনের ওপর হামলার ঘটনা জানার পরই আমরা খোঁজ-খবর নিই। অহন অভিযোগ দায়েরের পরই মূলহোতাকে গ্রেপ্তার করি। আমির হোসেন বাবুর অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

থানা সূত্রে জানা গেছে, আমির হোসেন বাবু রাজধানীর খিলক্ষেত থানার তলনা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে রূপগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০