• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তদন্ত হবে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হবে।’

চট্টগ্রামের সিটিভি কেন্দ্র চত্বরে আজ শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) যেভাবে চিঠি দিয়ে সাহায্য বন্ধের কথা বলেছে, সেটি দেশবিরোধী দেশদ্রোহী কাজ। তারা যে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হবে। খুঁজে বের করে অবৈধ অর্থ কোথা থেকে গেল, কীভাবে গেল, কারা দিল, সেগুলো খুঁজে বের করা হবে। সুতরাং, এটা নিয়ে তদন্ত হবে, তদন্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাও হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে মত প্রকাশের পাশাপাশি গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করছে।’ সরকারি উদ্যোগে সব বিভাগে একটি করে টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১