• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত ছিলেন এবং বাকিরা উপসর্গে ভুগছিলেন।

বর্তমানে করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ৭৩ জন। তাঁদের মধ্যে পজিটিভ ৩৭ জন। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন চার জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৯ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটর মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন আজ রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

করোনায় মারা গেছেন শেরপুর জেলা সদরের লুৎফর রহমান (৪২) এবং ময়মনসিংহ সদরের মায়া রানী (৬৪)। উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ভালুকার নুরুল হক (৬৫), ইশ্বরগঞ্জের দুলাল মিয়া (৫২) এবং ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫)।

ময়মনসিংহের ওয়ান স্টপ ফ্লু কর্নার থেকে ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন ২৩৭ জন এবং ২০ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১