• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কোভিড সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ১৫ দিন বাড়ানোর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সময় বাড়িয়েছে সরকার। বিধিনিষেধ ১৫ দিন বাড়ানোর ঘোষণা দিয়ে বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে— কোভিড সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। ১০০ জনের বেশি লোকের সমাবেশ করা যাবে না। এ ক্ষেত্রে লাগবে টিকার সনদ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— চলমান বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে নিম্নবর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলি বা বিধিনিষেধ আরোপ করা হলো। এ বিধিনিষেধ আগামী ৭-২১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি লোকের সমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগ দেবেন তাদের অবশ্যই কোভিড টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

এর আগে ২১ জানুয়ারি ছয় দফা বিধিনিষেধ সংবলিত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়— ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল, কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও অনুরূপ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে একশ জনের বেশি জনসমাগম করা যাবে না। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে টিকা সনদ অথবা আগের ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের রিপোর্ট সঙ্গে রাখতে হবে।

সব অফিস, শিল্পকারখানার কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। বাসার বাইরে সব জায়গায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। নির্দেশনাগুলো প্রতিপালিত হচ্ছে কিনা, তা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারক করবে।

প্রসঙ্গত কোভিড সংক্রমণ সম্প্রতি বেড়ে গেছে। বুধবার তার আগের গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১