• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ডা. জাফরুল্লাহর মানসিক চিকিৎসার দাবি ছাত্র ইউনিয়নের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মানসিক চিকিৎসার দাবি জানিয়েছে। তার বক্তব্যকে ভিত্তিহীন ও ইতিহাস বিকৃত দাবি করে আজ বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে দাবি করেছেন কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়ন করতেন। তিনি আরও দাবি করেন কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাঈদী সঠিক বিচার পাননি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ভিত্তিহীন ও ইতিহাস বিকৃত, তার মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাই।’

ছাত্র ইউনিয়ন আরও জানিয়েছে, ‘জাফরুল্লাহ চৌধুরী মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন ঠিকই, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাফরুল্লাহ চৌধুরী জাতির সামনে যে মিথ্যাচার করছেন তা দুঃখজনক। আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করছি জাফরুল্লাহ চৌধুরী উন্মাদের মত প্রলাপ করছেন। আমরা তাকে পরামর্শ দেব আপনার বয়স হয়েছে, আপনি বিশ্রামে থাকুন। কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদীর মত স্বীকৃত শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘১৯৭১ সালে কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতো এই বক্তব্য অসত্য। কাদের মোল্লা ১৯৬৮ সালে তৎকালীন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ করতেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে এমএসসিতে ভর্তি হন। পরবর্তীতে ছাত্রসংঘের শহিদুল্লাহ হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ঢাকা মহানগরীর সেক্রেটারি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাই কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতো মর্মে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ইতিহাস বিকৃতির সামিল। তিনি উন্মাদের মতো কথা বলছেন।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১