• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

মার্চে দেশে ফিরছেন শাকিব, এ মাসে নতুন সিনেমার মহরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : যুক্তরাষ্ট্র থেকে মার্চের শেষ সপ্তাহে দেশে ফিরছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আর চলতি মাসের শেষ সপ্তাহে তাঁর নতুন সিনেমার মহরত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও লস অ্যাঞ্জেলেসে।

নতুন এই সিনেমা প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য, ‘সিনেমার গল্প একটি পরিবার, দেশ ও সমাজের নানা চিত্র নিয়ে; লিখেছেন ফেরারী ফরহাদ আর পরিচালক হিমেল আশরাফ। শুটিং বেশির ভাগই যুক্তরাষ্ট্রে হবে।’

দেশে ফেরা প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন, মার্চে দেশে ফিরে আবার জুলাইয়ে যুক্তরাষ্ট্র উড়াল দেবেন শাকিব। এই সময়ে কলকাতায় যেতে পারেন সিনেমার কাজে। এ ছাড়া নিজের প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাজ শুরুর কথাও জানিয়েছেন এই চিত্রনায়ক।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের গুঞ্জন প্রসঙ্গে শাকিব খান বলেছেন, ‘আসলে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেলেও এখানে আমার স্থায়ীভাবে বসবাস করার কোনও ইচ্ছা নেই। আমার ঠিকানা কিন্তু বাংলাদেশ। নিজের মাতৃভূমি বাংলাদেশেই কাজ করতে চাই। যেমনটা করছেন অন্যান্য দেশের সেলিব্রেটিরা।’

যদিও প্রায় দুবছর আগে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করেছেন, এমন খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। তখন সে খবরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে নায়ক বলেছিলেন, এসব খবর ‘ভিত্তিহীন’।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১