• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনায় এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬১%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২

গত সপ্তাহে মারা যাওয়াদের মধ্যে ৬৯ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। কয়েক দিন ধরে করোনায় দৈনিক মৃত্যু ৩০-এর ঘরে থাকছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী। এক দিনে এর চেয়ে বেশি মৃত্যু ছিল গত বছরের ১৯ সেপ্টেম্বর। সেদিন ৪৩ জনের মৃত্যু হয়।

দুই বছর ধরে চলা এই মহামারির সংক্রমণচিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের জুন-জুলাইয়ে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বাড়ার সময় পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল। এরপর প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে।

দেশে বর্তমানে করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এই ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত ৫০০–এর ঘরেই ছিল। ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। এ নিয়ে টানা চার দিন করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে এবং শনাক্তের হার ২৫ শতাংশের নিচে রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১