• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

চট্টগ্রামে ‘ঘুমন্ত’ ভাই-বোন আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে অগ্নিকাণ্ড থেকে বাবা-মা বেঁচে গেলেও ঘর থেকে বের হতে পারেনি ‘ঘুমন্ত’ দুই শিশু। পুড়ে ছাই হয়ে যায় তারা। নিহত মুহাম্মদ মিনহাজ (১২) ও রুহি আক্তার (৩) মুহাম্মদ ইদ্রিসের সন্তান। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাতে পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়া আবদুস ছামাদ মাঝির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ইদ্রিসের দুই শিশু সন্তান আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।

ফায়ার স্টেশন ইনচার্জ আজাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় ঘরের আগুন নেভানো গেলেও বাঁচানো যায়নি দুই শিশুকে। তারা ঘরে ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১