• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

করোনার চেয়েও কঠিন জলবায়ু সমস্যা মোকাবিলা করা: বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) চেয়ে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার মোকাবিলা করা অনেক কঠিন কাজ।

তিনি তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজাস্টার’ নিয়ে কথা বলতে গিয়ে বিবিসিকে এ কথা বলেন।

’প্রযুক্তি’ কীভাবে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে তার ওপর গুরুত্ব দিয়ে বিল গেটস  বলেন, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করাই হবে সবচেয়ে আশ্চর্যজনক মানবিক কাজ। বেসরকারি খাতগুলোকে আমাদের বলতে হবে, আমরা সবুজ পণ্য চাই।

পৃথিবীতে প্রতি বছর যোগ হচ্ছে ৫১ বিলিয়ন গ্রিন হাউস গ্যাস। এই সংখ্যা শূন্যতে নামিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

বায়ু ও সৌরশক্তি বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, তবে এই উৎস থেকে নির্গত হওয়া গ্যাসের পরিমাণ ৩০ ভাগেরও কম। স্টিল, সিমেন্ট, পরিবহন ব্যবস্থা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ৭০ শতাংশ গ্যাস নির্গত করে তাও কমিয়ে আনতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০