• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মানহানির মামলা ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে শরীয়তপুরে মানহানির মামলা করা হয়েছে। মামলা আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক।

আজ বুধবার দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ।

মামলা সূত্রে জানা যায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন।’ তার এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করেন সাইফ রুদাদ।

মামলার বাদী সাইফ রুদাদ বলেন, ‘কাদের মোল্লা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী। এ অপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছে। তার মতো ঘৃণ্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃত করেছেন। তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানি মামলা করেছি।’

‘জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে করা মানহানি মামলা আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন,’ সংবাদমাধ্যমকে বলেন বাদীর আইনজীবী আজিজুর রহমান রোকন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১