• রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২২( এনবি নিউজ ) : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা  আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপ্রধানের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম আজ রাত ১২টা  ১ মিনিটে কেন্দ্রীয়  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা অমর একুশের অমর গান- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” বাজানোর সময়  একত্রে মন্থর গতিতে কেন্দ্রীয়  শহীদ মিনারের বেদিতে যান।
রাষ্ট্রপতির সামরিক সচিব প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীর সামরিক সচিব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ  তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে  থাকেন।
অন্যান্য জাতীয়  অনুষ্ঠানের মতো এবারের কর্মসূচিও কোভিড-১৯ মহামারীর কারণে সীমিত আকারে পালন করা হচ্ছে।
প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয়  শহীদ মিনারেও উপস্থিতি ছিল কম  এবং সীমিত।
মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায়  রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে  সবাই  ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১