• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

করোনা : গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, নতুন শনাক্ত ১৫১৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এতে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৬ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন।
২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩ চট্টগ্রামে ৩, খুলনায় ১, সিলেটে ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।
এর আগের দিন বুধবার করোনায় ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ২৯৮ জনের। ওইদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০