• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

রকেট হামলার কবলে পড়া জাহাজের ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ মার্চ, ২০২২

এনবি নিউজ : ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। রোববার সকালে তারা রোমানিয়ায় পৌঁছান।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজেও তাদের নিরাপদে রোমানিয়ায় পৌঁছানোর খবর জানানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে ইউক্রেনের শেল্টার হাউস (বাঙ্কার) থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে। রোমানিয়া থেকে আমরা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।

প্রসঙ্গত, গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে থাকার সময় গোলার আঘাতের শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। সেই আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

এর পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তারা প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১