• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

পরবর্তী মহামারি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে: স্বাস্থ্য মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ মার্চ, ২০২২

এনবি নিউজ : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘করোনা (কোভিড-১৯) মহামারি একের পর এক রূপ বদলাচ্ছে। পরবর্তী মহামারি মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

আজ রবিবার দুপুরে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও সায়েন্টিফিক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা করোনার জন্য বড় হাতিয়ার। আমরা যখন টিকা নিয়ে কাজ করি তখন অনেক দেশ চিন্তাও করতে পারেনি। শুরুতে আমাদের ল্যাব ছিল একটি। এখন ৮শর উপরে। এখন কেউ বিষয়টি নিয়ে প্রশংসা করে না। আইসিইউ কম ছিল, এখন বেশি আছে। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা ছিল হাতেগোনা কয়েকটি হাসপাতালে, এখন অনেক হাসপাতালে এই ব্যবস্থা রয়েছে। পিপিই ছিল না, ওষুধ ছিল না। যেখানে যেখানে যে ব্যবস্থা ছিল না তা আমরা দ্রুত করার চেষ্টা করেছি।

‘আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয় ছিল যে, চিকিৎসকরা ভয় পেয়ে পিছিয়ে যাননি। নার্সরা পিছিয়ে যাননি। দেশ থেকে করোনা এখনো চলে যায়নি, আমাদের সচেতন থাকতে হবে,’- বলেন জাহিদ মালেক।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১